অর্থহীন স্বত্তা

jahid
১১ এপ্রিল,২০২১
আমি অন্তহীন অর্থহীন আমি আজন্মকাল ঋণ আমি শখের বালিঘর আমি অতি অল্পে বিলীন । আমি অল্পের গল্প অতি স্বল্প কথা, আমি সব হারানোর ব্যথা আমি অবিশ্বাসীর দ্বীন। আমি ব্যাথাতুর হৃদয় আমি মেঘকালো আকাশ আমি শুকনো ঝরণা আমি রুক্ষ মরুর বাতাস । আমি বক্ষভাসানো চোখ আমি স্তব্ধ লাশ ঘর আমি খুবই একা আমি নিজেও নিজের পর। আমি ঘরকুনো এক ভবঘুরে আমি নিত্য ঘুরি মৃত্যুপুরে আমি আজন্মকাল পাপের বোঝা আমি সর্বহারার গান আমি নিজের দেহ নিজেই টানি আমি অতি তুচ্ছাতিতুচ্ছ প্রাণ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেরুন নাহার আঁখি আলহামদুলিল্লাহ, ভালো লেখা, আপনি লেখার আরো গহীনে মুক্তমালা সেঁচে তুলে আনতে পারবেন,ইংশাআল্লাহ।
swapon অপূর্ব প্রকাশ।
jahid ধন্যবাদ স্যার।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i