স্বপ্ন শকট

Jamal Uddin Ahmed
১৬ জুলাই,২০১৮

স্বপ্নবোঝাই শকট আমার গড়িয়ে চলে

বিজন হাটের বক্ষ চিরে লক্ষবিহীন

ঊষার আলোয় অস্তরাগে সাঁঝের ছায়ায়

বাথানফেরা রাখালছেলের পায়ের ছাপে

বকনাবাছুর যে পথ ধরে উড়ুক্কু হয়।

 

স্বপ্ন আমার তেপান্তরের উদাস হাওয়া

ঘুর্ণিচাকার ঘাঘরাপরা নৃত্যকলা

পতপতানো ঘুঘুর ডানার চপলতা

বৃক্ষচারী কাঠবেড়ালির লেজদোলানো

দীঘির বুকে জলতরঙ্গ ছড়িয়ে পড়া।

 

স্বপ্নযানের যাত্রা তোমার নিদ্রাপথে

জোসনাবসন পরীর ডানায় আসীন হয়ে

খিড়কিছোঁয়া হাস্নাহেনার খুসবু মেখে

ছড়িয়েপড়া কেশকাননের মদির ছোয়ায়

তারার পিদিম জ্বালিয়ে তোমার চোখের পাতায়।

 

৪ ডিসেম্বর ২০১৭

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i