জামাল উদ্দিন আহমদ

Jamal Uddin Ahmed
১৪ জুলাই,২০১৮

পরিযায়ী স্বপ্ন

 

স্বপ্নরা আসে-ভাসে, পরিযায়ী – শীতল

ডানা ঝাপটায় রৌদ্রজলে – মৌসুমী

বাঁধেনা বসতবাটি

ফেরারী হাওয়া আর ডানার জীবন – ওরা তাই

মোহগ্রস্থ কুঁড়িয়ে যাই প্রশ্বাসরেণু – আমি

অর্থহীন, অনর্থক।

 

ছিল কি কখনো – নাকি ভ্রম

ব্যাকুলতা উষ্ণশ্বাস গণ্ডদেশে – অব্যক্ত শিহরণ

গোধুলিময় শিস্‌, রৌপ্যরজনীর

শীৎকার, চূর্ণিত ঝংকার শূন্য চরাচরে?

 

গেছি কি কখনো পিছু, স্বপ্নের দেশে –

কোথা যায়, কোথা হতে আসে!

কী দেখেছি আমি, বলেছে সে বা কী?

হাতড়াই – কেন? খুঁজি ঘোরে বেঘোরে খেই

ছিল কি, নাকি হারালাম –

ফেরার স্বপ্নকথা পরিযায়ী সুখ

কোথা যায় রৌদ্রজল, ঝাপটানো ডানা?

 

২৬ অক্টোবর ২০১৭

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i