"প্লেন ক্র্যাশ"

প্লেন ক্র্যাশ (সেপ্টেম্বর ২০২৫)

Nayan Ahmed
  • 0
  • 0
  • ৫৫
আকাশে ভাসে রৌদ্রছায়া,
মেঘের ভেতর স্বপ্ন গাঁথা।
লোহা পাখি ডানা মেলে,
উড়ে চলে দূর নীল পথে।

হঠাৎ যেন কেঁপে উঠে,
বাতাস থেমে, মেঘ করে রুষ্ট।
একটি শব্দ—আতঙ্ক জাগায়,
ভয় পায় হৃদয়, চোখে নষ্টালজিয়া।

নিচে পড়ে আগুন ঝরে,
বুক ফেটে চিৎকার করে।
কোথায় সেই মুখ, শেষ সেই ফোনকল,
মৃত্যুর আগে ছোট এক গল্প।

ভেঙে পড়ে স্বপ্ন গড়া
লোহার সেই বিশাল ডানা।
রেখে যায় ছাই ও কান্না,
খবরে ওঠে দুঃখগাথা।

কে ছিল পাইলট, কে ছিল যাত্রী,
সবারই ছিল ফিরবার প্রাপ্তি।
সমাপ্তি হলো মাঝ আকাশে,
শেষ হয় গল্প, জীবনের পাশে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্লেন ক্র্যাশের খবর।

০৬ আগষ্ট - ২০২৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী