স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০২৬)

Yousof Jamil
মোট ভোট ১৬ প্রাপ্ত পয়েন্ট ৪.৩১
  • ১৬৩
রক্ত দিয়ে কিনেছি বাংলা
পেয়েছি আমাদের স্বাধীনতা,
মা হারিয়েছে তাঁর বীর সন্তানদের
রচিত হয়েছে কতো বীরত্ব গাঁথা।

তোমায় পেয়েছি বলে স্বাধীনতা
পেয়েছি উচ্ছ্বসিত আমাদের শৈশব,
পেয়েছি স্বাধীন চলার অধিকার
স্বাধীন জীবন, স্বাধীন সব।

তোমায় পেয়েছি বলে হে স্বাধীনতা
কেটেছে উদ্দীপনায় এক কৈশোর,
শিখেছি উদার মানবতা
পেয়েছি অজস্র স্বাধীন ভোর।

স্বাধীনতা তুমি আছো তাই
আমরা দুর্বার ছুটে যাই,
দুরন্ত আমাদের যৌবন,
পেয়েছি স্বাধীন জীবন।

তোমায় পেয়েছি বলে স্বাধীনতা
পেয়েছি বাঁচার অধিকার,
দূর হয়েছে সব পরাধীনতা
আজো আমরা আছি অবিকার।

তোমায় পেয়েছি বলে হে স্বাধীনতা
পেয়েছি স্বাধীন পতাকা,
তাই স্বাধীন ভূমিতেই মৃত্যুর স্বাধ
স্বাধীন ভূমিতে সমাধি, স্বাধীনতা অবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী মারুফ বাহ! চমৎকার লিখেছেন..!
অসংখ্য ধন্যবাদ।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা। আমার পাতায় আমন্ত্রণ।
অসংখ্য ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রক্ত দিয়ে কিনেছি বাংলা পেয়েছি আমাদের স্বাধীনতা,

০৪ নভেম্বর - ২০২০ গল্প/কবিতা: ৮ টি

সমন্বিত স্কোর

৪.৩১

বিচারক স্কোরঃ ১.৯১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬